RG Kar News: আর জি কর-কাণ্ডে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

Published:

RG Kar News: আর জি কর-কাণ্ডে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

KOLKATA: আর জি কর-কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুললেন অভয়ার মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই মামলায় স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে একটি পৃথক তদন্ত শুরু হয়েছে। আর সেই প্রেক্ষাপটেই এই দুই হেভিওয়েট ব্যক্তিত্বকে অবিলম্বে তদন্তের আওতায় আনার কড়া দাবি জানিয়েছেন তিনি।

RG Kar News 1

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের পরিবর্তে এখন ক্ষমতায় বিজেপি এবং নিহত চিকিৎসকের মা আজ বিজেপি বিধায়ক। কিন্তু আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ওপর পাশবিক নির্যাতন ও তাঁর মর্মান্তিক পরিণতির সময় রাজ্য়ের স্বাস্থ্য়সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। সেই সময় এই ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। প্রবল সমালোচনার মুখে পড়েছিল তৎকালীন তৃণমূল সরকার এবং স্বাস্থ্য সচিবের ভূমিকা। কিন্তু রাজনৈতিক পালাবদল ঘটলেও স্বাস্থ্যসচিব পদে এখনও রয়ে গিয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। এই নিয়েই এবার ক্ষোভ উগরে দিয়েছেন অভয়ার মা।

RG Kar News 2

তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “কেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? আমরা এঁদের অবিলম্বে গ্রেফতারি চাই।” তাঁর আরও দাবি, স্বাস্থ্য দফতর থেকে যে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের উচিত নারায়ণস্বরূপ নিগম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত তদন্তের আওতায় আনা।

আরও পড়ুন: West Bengal Flood Alert: সেপ্টেম্বরের শেষে ফের বিপদ বাংলার! বন্যা পরিস্থিতি নিয়ে কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, তৈরি সরকার

সেমিনার রুমের কাছে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে তিনি আরও বলেন, “স্বাস্থ্যসচিব কেন ওই ভাঙার দেওয়ালটার অনুমতি দিলেন? দেওয়াল এবং বেসিন ভেঙে রাতারাতি তড়িঘড়ি কেন দ্রুততার সঙ্গে এই কাজ করা হল? অথচ ১৪ অগাস্ট রাতে যে ব্যাপক ভাঙচুর ও অশান্তি হয়েছিল, তা তো এখনও সারাই করা হয়নি!” অভয়ার মায়ের এই বিস্ফোরক দাবির পর রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img