UPI Transactions: ২০০০ টাকার বেশি পেমেন্টে কি চার্জ কাটবে? ইউপিআই লেনদেন নিয়ে নতুন বিজ্ঞপ্তিতে যা জানাল কেন্দ্র

Published:

UPI Transactions: ২০০০ টাকার বেশি পেমেন্টে কি চার্জ কাটবে? ইউপিআই লেনদেন নিয়ে নতুন বিজ্ঞপ্তিতে যা জানাল কেন্দ্র

NEW DELHI: ডিজিটাল লেনদেন বা ইউপিআই (UPI Transactions) বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। সম্প্রতি ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ বা মাশুল বসা নিয়ে দেশজুড়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০এ ধারা অনুযায়ী একটি নতুন গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

Advertisement Andaman Vibes

সোমবার জারি করা ওই নির্দেশিকায় কেন্দ্র স্পষ্ট জানিয়েছে যে, ২,০০০ টাকা পর্যন্ত সমস্ত ইউপিআই (UPI) লেনদেন এবং রুপে (RuPay) ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম প্রোভাইডার গ্রাহক বা ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও অতিরিক্ত চার্জ নিতে পারবে না। অর্থাৎ ২,০০০ টাকা পর্যন্ত লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যেই থাকছে।

আরও পড়ুন: Srijala Guha: ‘আমি সম্মান বেচতে আসিনি!’ বিগ বসে জামাকাপড় ফেলা নিয়ে রাজবীরকে চরম হুঁশিয়ারি সৃজলার 

তবে প্রশ্ন উঠছে, ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কী হবে? কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে ২,০০০ টাকার বেশি লেনদেনে চার্জ বসবে কি না, তা স্পষ্ট করে বলা হয়নি। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ভবিষ্যতে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর পথ খুলে গেল। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়েছিলেন, ভবিষ্যতে এমডিআর চালু হলেও তা সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হবে না, সেটি মূলত বড় লেনদেনকারী ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। সব মিলিয়ে আপাতত সাধারণ মানুষের ইউপিআই লেনদেনে কোনও চিন্তার কারণ নেই।Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img