Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরে হলুদ সতর্কতা হাওয়া অফিসের

Published:

Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরে হলুদ সতর্কতা হাওয়া অফিসের

KOLKATA: পুজোর মুখে ফের চোখ রাঙাচ্ছে আবহাওয়া (Weather Update)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর (Bay of Bengal) এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরেই আপাতত রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Ad

আরও পড়ুন: Kolkata Police Volunteers: দুর্গাপুজোয় এবার কমলা পোশাকে ভিড় সামলাবেন স্বেচ্ছাসেবকরা, ৮৯ লক্ষ টাকা খরচ করছে কলকাতা পুলিশ 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সিস্টেমের ফলে শুধু দক্ষিণবঙ্গই নয়, ভাসতে চলেছে উত্তরবঙ্গও। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কায় উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ মোট ৫টি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Advertisement

আরও পড়ুন: Lenin Sarani: লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার প্রস্তাব, জানেন কে ছিলেন বাংলার এই কৃতী সন্তান? 

আবহবিদদের মতে, মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত— এই দুইয়ের প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পুজো আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, আর ঠিক এই সময়েই টানা বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ পড়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী আরও দু-এক দিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে।

 

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img