Mamata Banerjee Rally: শ্রীরামপুরে মমতার মিছিলের অনুমতি দিল না পুলিশ! বাধ্য হয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Published:

Mamata Banerjee Rally: শ্রীরামপুরে মমতার মিছিলের অনুমতি দিল না পুলিশ! বাধ্য হয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

KOLKATA: বর্তমান রাজ্য সরকারের পুলিশি জুলুম এবং দলীয় কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে প্রতিবাদ মিছিল করার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু অভিযোগ, পুলিশের পক্ষ থেকে এই মিছিলের কোনও অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ‘না’-এর পর এবার মিছিলের অনুমতির দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ! মমতার বিরুদ্ধে এফআইআর দায়েরের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর 

জানা গিয়েছে, ১১ সেপ্টেম্বর মাহেশ স্নানপিঁড়ির মাঠ থেকে শ্রীরামপুর কোর্ট (বা বটতলা) পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে মমতার। কিন্তু পুলিশের কাছে আবেদন জানানো হলেও তারা অনুমতি দেয়নি। বাধ্য হয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা কালীঘাট তৃণমূলের নেতা অসিত মজুমদার। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি দায়ের করার অনুমতি মিলেছে। চলতি সপ্তাহেই এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement Andaman Vibes

সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই মমতা ঘোষণা করেছিলেন যে, তিনি এবার জেলা সফরে বেরোবেন। সেই জেলা সফরের শুরুটা হুগলি দিয়ে করার পরিকল্পনা ছিল তাঁর। মমতাপন্থীদের অভিযোগ, শ্রীরামপুরে কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং বিনা কারণে তাঁদের গ্রেফতার করা হচ্ছে। এর প্রতিবাদেই পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: Kolkata Durga Puja: ‘পুজো করুন ইচ্ছে মতো, কিন্তু কলকাতার ১৩ রাস্তায় নয়!’ কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর 

অন্যদিকে, মমতার এই মিছিল নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি খোঁচা দিয়ে বলেন, “উনি মিছিল করতেই পারেন। হাঁটাচলা শরীরের পক্ষে ভালো। তিনি সুস্থ থাকুন, কাজের মধ্যে থাকুন। তিনি এপার-ওপার ছোটাছুটি করুন, দিল্লিতে গিয়ে ধর্না দিন, কিংবা মঙ্গলগ্রহ অভিযান করুন— ওঁর যেটা করার ইচ্ছা, সেটাই করবেন।” এখন দেখার, আদালত মমতার এই মিছিলের অনুমতি দেয় কি না।

Ad

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img