Suvendu vs Satarup: ‘সিপিএমের স্টলে বিবেকানন্দ নেই!’ শুভেন্দুর দাবি নস্যাৎ করে ১২০ বছরের পুরনো ইতিহাস শোনালেন শতরূপ

Published:

Suvendu vs Satarup: ‘সিপিএমের স্টলে বিবেকানন্দ নেই!’ শুভেন্দুর দাবি নস্যাৎ করে ১২০ বছরের পুরনো ইতিহাস শোনালেন শতরূপ

KOLKATA: দুর্গাপুজোর মরশুম শুরুর মুখেই রাজ্যের রাজনীতিতে শুরু হলো নতুন বাগযুদ্ধ। পুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টলে কোন ধরনের সাহিত্য বিক্রি হয়, তা নিয়ে এবার সরাসরি সংঘাত বাঁধল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষের মধ্যে।

আরও পড়ুন: Hooghly BJP MLA: হুগলিতে দুই বিজেপি বিধায়কের আপ্তসহায়কের বিরুদ্ধে গুন্ডাগিরি ও তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির 

শনিবার কেষ্টপুরে এক গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে বামেদের বইয়ের স্টল নিয়ে কড়া আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পুজোর সময় লাল শালু বিছানো স্টলে বাংলার নিজস্ব সংস্কৃতি ও মনীষীদের কোনও স্থান থাকে না। শুভেন্দুর দাবি, ওই স্টলগুলোতে স্বামী বিবেকানন্দ বা প্রভু বুদ্ধের বইয়ের বদলে মাও সে তুং-এর বই পাওয়া যায়। পাশাপাশি, বাম দলগুলিকে ‘শারদোৎসব’ -এর বদলে স্পষ্ট করে ‘দুর্গাপুজো’ লেখার নিদানও দেন তিনি।

Advertisement

শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ময়দানে নেমেছেন সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষ। ইতিহাস ও বাস্তব তথ্য তুলে ধরে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বলেছেন সিপিএমের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না। প্রথমত, আমাদের স্টলে স্বামী বিবেকানন্দের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক বই পাওয়া যায়।”

আরও পড়ুন: TMC Symbol: উপনির্বাচনের আগে ফ্রিজ হতে পারে জোড়াফুল! কালীঘাট ও ঋতব্রত দ্বন্দ্বে কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন 

এরপর বাংলার ঐতিহাসিক সংযোগের কথা স্মরণ করিয়ে বিজেপি নেতাকে কড়া জবাব দেন শতরূপ। তিনি বলেন, “আজ থেকে প্রায় ১২০ বছর আগে বাঙালিকে প্রথম মার্ক্স ও লেনিনের বই পড়তে শিখিয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দের নিজের ভাই, বিপ্লবী ড. ভূপেন্দ্রনাথ দত্ত।” আসন্ন উৎসবের মরশুমে দুই নেতার এই রাজনৈতিক তরজায় বাংলার রাজনৈতিক উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement Andaman Vibes

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img