Dilip Ghosh on Bageshwar Baba: ‘পুজোয় পাঁঠার মাংসই প্রসাদ!’ বাগীশ্বর বাবার ‘পাখণ্ডী’ মন্তব্য উড়িয়ে আমিষ বিতর্কে সাফ জবাব দিলীপের

Published:

Dilip Ghosh on Bageshwar Baba: ‘পুজোয় পাঁঠার মাংসই প্রসাদ!’ বাগীশ্বর বাবার ‘পাখণ্ডী’ মন্তব্য উড়িয়ে আমিষ বিতর্কে সাফ জবাব দিলীপের

KOLKATA: দুর্গাপুজোয় আমিষ এবং নিরামিষ খাওয়া নিয়ে মধ্যপ্রদেশের স্বঘোষিত ধর্মগুরু বাগীশ্বর বাবার (Bageshwar Baba) বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন, কার কী খাদ্যাভ্যাস হবে, তা জোর করে চাপিয়ে দেওয়ার কোনও জায়গা নেই। বাংলার আবহমানকালের সংস্কৃতিতে পাঁঠার মাংসই পুজোর প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়।

আরও পড়ুন: Ration Card Cancellation: রাজ্যে বাতিল ১ কোটির বেশি ভুয়ো রেশন কার্ড! ৩ জেলাতেই বাদ ৩৫ লক্ষ, কড়া বার্তা খাদ্যমন্ত্রীর 

সম্প্রতি ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগীশ্বর বাবা ফতোয়া দিয়েছিলেন যে, পুজোর সময় যাঁরা আমিষ খাবার খান, তাঁরা ‘পাখণ্ডী’ বা অধার্মিক। এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে প্রবল বিতর্কের ঝড় ওঠে। সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, “সাধু-সন্ন্যাসীরা সাধারণত শরীর ও স্বাস্থ্যের কথা ভেবে নিরামিষ খাওয়ার পরামর্শ দেন। এটা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। কিন্তু তার মানে এই নয় যে, এই নিয়ম সকলের ওপর বাধ্যতামূলক।”

Advertisement Andaman Vibes

বাংলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি তো মাছ ছাড়া কিছু খাই না! যার যেটা ইচ্ছা, সে সেটাই খাবে। এ নিয়ে বিতর্কের কোনও জায়গা নেই। পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমরা মা কালীর ভক্ত। এখানে পুজোয় পাঁঠা বলি হয় এবং সেই মাংস পবিত্র প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়। কালীপুজো বা দুর্গাপুজোয় দেবীকে বলি উৎসর্গ করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ফলে পুজোর সময় আমিষ খাওয়া নিয়ে বিতর্ক তোলার কোনও অর্থই হয় না।”

আরও পড়ুন: Rejinagar Bye Election: পুলিশ ‘দলদাস’ হলে রাস্তায় নামব, চুড়ি পরে বসে থাকব না! হুংকার হুমায়ুন কবীরের 

বাগীশ্বর বাবার ‘পাখণ্ডী’ মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ পালটা প্রশ্ন তোলেন, “সাধুবাবার অনুগামীদের মধ্যে কেউ মাছ-মাংস খান না, এমনটা হলফ করে কি বলা সম্ভব?” এদিন স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি আরও বলেন, “যতদিন এই দেশ থাকবে, ততদিন মা কালী পাঁঠা খাবেন এবং শিব ডমরু বাজাবেন।” এই ইস্যুকে কেন্দ্র করে খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক তর্জার জন্য এদিন রাজ্যের শাসকদলকেও একহাত নেন তিনি।l

Advertisement

Kingshuk Singha Roy
Kingshuk Singha Roy
Founder & Editor-in-Chief বাংলার আওয়াজের প্রতিষ্ঠাতা। ২০১৭ সাল থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের সাথে যুক্ত। সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া নিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

Related articles

spot_img

Recent articles

spot_img